ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ঢাকা মহানগর উত্তর জামায়াত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ও ‘দ্বিতীয় স্বাধীনতা’র স্মৃতি রক্ষায় ‘৩৬ জুলাই’ শীর্ষক মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত গ্রাফিতি বা দেয়ালচিত্র অঙ্কন এবং ১১ থেকে ১৬ জুলাই পর্যন্ত শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত শাহাদাতের ঘটনাস্থলগুলোতে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ জুলাই জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে বিশেষ সমাবেশ এবং ৩১ জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। আগামী ৫ আগস্ট (যাকে জামায়াত ৩৬ জুলাই হিসেবে অভিহিত করছে) জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ঐতিহাসিক গণমিছিলের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে।

সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি পূরণ না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে। তিনি জুলাইয়ের বিপ্লবকে আধিপত্যবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক হুংকার হিসেবে বর্ণনা করেন এবং সকল কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের নতুন সভাপতি হালিম পাটোয়ারী, সম্পাদক মাহমুদা আক্তার

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ঢাকা মহানগর উত্তর জামায়াত

আপডেট সময় : ১০:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬