ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

হারারে টেস্টে তাইজুলের ৭ উইকেট, তবুও রানের পাহাড়ে চাপা বাংলাদেশ

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম একাই ১৩৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। আগের দিন যেখানে স্বাগতিক পেসারদের গতি আর বাউন্সে বাংলাদেশের ব্যাটাররা নাস্তানাবুদ হয়েছিলেন, সেখানে তাইজুলের এই ‘ম্যাজিক’ স্পিন ছিল এক ব্যতিক্রমী চিত্র।

তবে তাইজুলের দুর্দান্ত বোলিং সত্ত্বেও রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে ৪১০ রানের বিশাল সংগ্রহ গড়ে। এর ফলে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, যারা প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে নাজমুল হোসেন শান্তরা।

গতকাল সোমবার দ্বিতীয় দিনেও জিম্বাবুয়ের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নেয়। জীবনের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে স্বাগতিক ওপেনার ইনোসেন্ট কাইয়া ১৪০ রানের স্মরণীয় ইনিংস খেলেন। এছাড়া ওয়েসলি মাধেভেরে অপরাজিত ৭৭, ক্রেইগ আরভিন ৬০ আর ব্রায়ান বেনেটের ৫৯ রানের সুবাদে দলীয় স্কোর চারশ ছাড়ায় জিম্বাবুয়ে। বাংলাদেশের তিন পেসারের মধ্যে খালেদ দুটি উইকেট নিলেও এবাদত ও হাসান মাহমুদ উইকেট পাননি।

এক উইকেটে ১৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। খালেদের হাত ধরে দিনের প্রথম উইকেট পায় বাংলাদেশ, যখন ব্রেন্ডন টেইলর ৩৭ রানে আউট হন। এরপর দ্রুত আরও তিন উইকেট হারালে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ২৮০/৫। তবে আরভিন আর মাধেরেভের দৃঢ় ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা দলীয় স্কোর চারশ পার করতে সক্ষম হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের খেলায় নেই ছন্দ, দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রিকার্ডো কারেজমা

হারারে টেস্টে তাইজুলের ৭ উইকেট, তবুও রানের পাহাড়ে চাপা বাংলাদেশ

আপডেট সময় : ১০:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬