ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে ভয়াবহ হামলা চালানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, ১৯২০ সালে প্রতিষ্ঠিত পাস্তোর ইনস্টিটিউট অব ইরানে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাকে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরানো স্তম্ভে হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, ইরানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রেজা সালেহি আমিরি এই হামলাকে ‘পরিকল্পিত ও সচেতন আক্রমণ’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই ধরনের হামলা কোনো আইনি ভিত্তি ছাড়াই সরাসরি ইরানের পরিচিতির ওপর আঘাত হেনেছে। আমিরি আরও বলেন, সংঘাত নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত নৈতিক আইনগুলোর সম্পূর্ণ পতন আজ আমরা দেখতে পাচ্ছি।
রিপোর্টারের নাম 























