ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সমন্বিত হামলা: হিজবুল্লাহর ৪০ যোদ্ধা নিহতের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে আইডিএফ এই দাবি জানায়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত এক দিনে হিজবুল্লাহর সামরিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়।

একই সময়ে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় চলমান স্থল অভিযানে ইসরায়েলি সেনারা একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে তা ‘নিষ্ক্রিয়’ করেছে। এছাড়া ইসরায়েলি নৌবাহিনীও দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

আকাশ, স্থল ও সমুদ্রপথে চালানো এই সমন্বিত অভিযানে ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে ইসরায়েলের দাবি। তবে এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা, বরাদ্দ ২৪ কোটি টাকা

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সমন্বিত হামলা: হিজবুল্লাহর ৪০ যোদ্ধা নিহতের দাবি

আপডেট সময় : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬