ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ইরানের সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি: স্থল হামলায় শত্রুর একজনও বাঁচবে না

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিটি মুহূর্তের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য অপারেশনাল সদর দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক ভিডিও বার্তায় তিনি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই কঠোর নির্দেশনা দেন।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা সেনাপ্রধান হাতামির বক্তব্যের সারসংক্ষেপ প্রকাশ করেছে। সেখানে হাতামি সেনাবাহিনীকে লক্ষ্য করে বলেন, “শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।”

সারসংক্ষেপে আরও জানানো হয়, শত্রুদের গতিবিধি ও কার্যক্রম সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের আক্রমণের পদ্ধতি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সুরক্ষায় ইরান সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ইরানের সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি: স্থল হামলায় শত্রুর একজনও বাঁচবে না

আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬