ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বাগদাদে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা: ২৪-৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে দূতাবাস তাদের নাগরিকদের প্রতি এই সতর্কবার্তা দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, এসব গোষ্ঠী রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত স্থানগুলোর কথা উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ বেসামরিক লক্ষ্যবস্তুও ঝুঁকিতে থাকতে পারে বলে সতর্ক করা হয়।

দূতাবাস আরও জানায়, মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করেছে। এই প্রেক্ষাপটে দুদিন আগে বাগদাদে একজন মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনাটিও বিবৃতিতে তুলে ধরা হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের প্রতি ইরাক ত্যাগের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা, বরাদ্দ ২৪ কোটি টাকা

বাগদাদে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা: ২৪-৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা

আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬