ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, স্পেন তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন বিমানগুলোর প্রবেশ নিষিদ্ধ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রথম এই খবর প্রকাশ করে। রোব্লেস মাদ্রিদে সাংবাদিকদের জানান, ইরান-সম্পর্কিত কোনো সামরিক অভিযানের জন্য স্পেন তার আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
এই সিদ্ধান্তের ফলে মার্কিন বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর জন্য স্পেনকে এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। তবে, জরুরি পরিস্থিতিতে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও একতরফাভাবে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ না করার সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবেই এই আকাশসীমা বন্ধ করা হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলার তীব্র বিরোধিতা করেছেন এবং এই হামলাগুলোকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন।
রিপোর্টারের নাম 




















