ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গাজান সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৫২ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা বিওপির টহলরত সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। চোরাচালান দমনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা রহস্য উন্মোচন: ডাকাতির উদ্দেশ্যে ঢুকে খুন, ভাগ্নে গ্রেপ্তার

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬