ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার (২৯ জুন) মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমাণ ছিল। দুপুরে নিজ কার্যালয় থেকে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমেও যুক্ত থাকতে হবে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের প্রতি তাদের দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং এই স্মরণীয় অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানায়। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে তার নির্বাচনি এলাকার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষার্থীরা বাজেট অধিবেশন দেখতে আসে।

অধিবেশন দেখার পাশাপাশি শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সংসদের ইতিহাস, স্থাপত্য এবং কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। প্রধানমন্ত্রীর এই দিকনির্দেশনা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে অনুপ্রাণিত করবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা রহস্য উন্মোচন: ডাকাতির উদ্দেশ্যে ঢুকে খুন, ভাগ্নে গ্রেপ্তার

দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬