ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের একজন কর্মকর্তা।

শিক্ষাজীবনে আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়াও বিসিএস পরীক্ষায় তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করে মেধার স্বাক্ষর রাখেন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫ এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে তিনি কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন। বিশেষ করে, অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই নিয়োগ দেশের রাজস্ব প্রশাসনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব

আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬