দেশে বিদ্যুতের উৎপাদন পরিস্থিতির উন্নতি হলেও কিছু কিছু এলাকায় এখনও লোডশেডিং থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। ফলে ৩৩৯ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে, যা কিছু এলাকায় লোডশেডিংয়ের কারণ হবে।
এর আগে রোববার মন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গিয়েছিল, যার ফলে ব্যাপক লোডশেডিং হয়েছিল। তবে সোমবার থেকে ওই দুটি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় উৎপাদন শুরু করেছে বলে তিনি দাবি করেন।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, “গতকালকে পরিস্থিতি খারাপ ছিল, আজকে সেখান থেকে উত্তোরণ করতে পেরেছি। আমরা চেষ্টা করছি ৩৩৯ মেগাওয়াট ঘাটতি কমিয়ে আনার জন্য, যাতে লোডশেডিং না থাকে।” তিনি আশ্বস্ত করেন যে, লোডশেডিং পুরোপুরি নিরসনে সরকার সচেষ্ট রয়েছে।
রিপোর্টারের নাম 



















