ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯ খাল দখলমুক্ত হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে। সোমবার মিরপুর ১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ময়লা-আবর্জনায় ভরে যাওয়ায় ঢাকার প্রতিটি খাল দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহরকে রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং উন্নয়নের স্বার্থে খালগুলো দখলমুক্ত করা অপরিহার্য। যত বাধা-বিপত্তিই আসুক না কেন, জনগণকে সঙ্গে নিয়ে ডিএনসিসি আওতাধীন ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।

একই অনুষ্ঠানে প্রশাসক আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষরোপণ করবে। তারই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। তিনি সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীকে ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান করার অনুরোধ জানান। তবে ছাদ বাগান করার ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধে সজাগ থাকতে এবং জমে থাকা পানি ফেলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

এছাড়াও, প্রশাসক নগরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা গ্রীন ঢাকা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন। কর্মসূচি উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়, যেখানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা রহস্য উন্মোচন: ডাকাতির উদ্দেশ্যে ঢুকে খুন, ভাগ্নে গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯ খাল দখলমুক্ত হবে: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় : ০৫:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬