ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নরসিংদীর রায়পুরায় নিখোঁজ ৭ বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর তাসকিয়া আক্তার (৭) নামে এক কন্যা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বালুয়াকান্দির চরের একটি ফাঁকা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাসকিয়া উপজেলার মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাসকিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিন দিন পর সোমবার সকালে বালুয়াকান্দির চরে স্থানীয়রা একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা তাসকিয়ার লাশ শনাক্ত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান সাংবাদিকদের জানান, শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যা রহস্য উন্মোচন: ডাকাতির উদ্দেশ্যে ঢুকে খুন, ভাগ্নে গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজ ৭ বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬