ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপান সামরিক মহড়া: উত্তর কোরিয়ার তীব্র নিন্দা, ‘যুদ্ধবাজ রাষ্ট্র’ হওয়ার অভিযোগ জাপানের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং অভিযোগ করেছে, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে জাপান নিজেদের একটি ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত করার চেষ্টা করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেজোলিউট ড্রাগন’ নামের এই যৌথ মহড়ার মাধ্যমে জাপান মূলত বিদেশে সামরিক আগ্রাসন চালানোর সক্ষমতা যাচাই করছে। পিয়ংইয়ং আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করে টোকিও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

উত্তর কোরিয়ার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় প্রথমবার অংশ নিয়ে জাপান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলার সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া চালায়।

এ ধরনের সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে জাপানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে পিয়ংইয়ং। উল্লেখ্য, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া ও কিউশু দ্বীপে গত ২০ জুন থেকে জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স এবং মার্কিন মেরিন কোরের অংশগ্রহণে ‘রেজোলিউট ড্রাগন’ যৌথ সামরিক মহড়া শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, এই মহড়া মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র-জাপান সামরিক মহড়া: উত্তর কোরিয়ার তীব্র নিন্দা, ‘যুদ্ধবাজ রাষ্ট্র’ হওয়ার অভিযোগ জাপানের বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬