ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরানের ৬০০ কোটি ডলারের জব্দকৃত তহবিল ফেরত আসছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানের জনগণের জন্য এক বিরাট বিজয় এনেছে। এই চুক্তির ফলে তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং কাতারের মাধ্যমে জব্দকৃত ছয়শ’ কোটি ডলারের তহবিল ফেরত দেওয়া হবে।

কোম সফরের সময় গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতে পেজেশকিয়ান আরও জানান, এই ছয়শ’ কোটি ডলার কাতারে রক্ষিত ইরানের মোট এক হাজার দুইশ’ কোটি ডলার তহবিলের একটি অংশ। বাকি তহবিল ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

প্রেসিডেন্ট যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার ভূয়সী প্রশংসা করে বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ এবং এমনকি স্কুলছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী ও সরকার দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তিনি উল্লেখ করেন, ইরানকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল প্রচেষ্টা ইরানি জনগণ ব্যর্থ করে দিয়েছে। পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরায়েলকে এই চুক্তি মেনে নিতে বাধ্য করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুটের অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

ইরানের ৬০০ কোটি ডলারের জব্দকৃত তহবিল ফেরত আসছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৩:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬