ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লেবাননে গাড়িতে বিস্ফোরণে জাতিসংঘের আরো দুই শান্তিরক্ষী নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

লেবাননে জাতিসংঘের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আরো দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘অজ্ঞাত বস্তুর’ বিস্ফোরণে শান্তিরক্ষীদের বহনকারী গাড়িটি ধ্বংস হয়ে গেছে। সোমবারের এই ঘটনায় আরো দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। অন্যজন সামান্য আঘাত পেয়েছেন।

উল্লেখ্য, গত রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হন, যিনি ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন। সেই হামলায় আরো একজন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছিলেন।

জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে দ্রুত সংঘাত বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

লেবাননে গাড়িতে বিস্ফোরণে জাতিসংঘের আরো দুই শান্তিরক্ষী নিহত

আপডেট সময় : ০৫:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬