ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

ইইউ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং এমন সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে যা অভ্যন্তরীণ দমন-পীড়ন বা টেলিযোগাযোগ নজরদারিতে ব্যবহার হতে পারে। ইইউর নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর কাছে কোনো প্রকার অর্থ বা সম্পদ সরবরাহ করতে পারবে না।

বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় মোট ২৬২ জন ব্যক্তি ও ৫৩টি সংস্থা রয়েছে। সম্প্রতি তালিকা থেকে একজন মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১১ সাল থেকে ইইউ এই নিষেধাজ্ঞা আরোপ করে আসছে এবং প্রতি বছর এর মেয়াদ নবায়ন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমান সাগরে ইরানি জাহাজে মার্কিন হামলা: মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

আপডেট সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬