ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইরান যুদ্ধে মূল লক্ষ্য সামরিক উদ্দেশ্য অর্জন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো নির্ধারিত সামরিক উদ্দেশ্যগুলো অর্জন করা। তিনি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সেই লক্ষ্য অর্জনের দিকেই অবিচলভাবে এগিয়ে যাচ্ছি।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যুদ্ধের বিষয়ে একাধিক চূড়ান্ত লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে—ইরানের আঞ্চলিক সামরিক সক্ষমতা দুর্বল করা, দেশটির নেতৃত্ব ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং শাসনব্যবস্থায় পরিবর্তন আনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

ইরান যুদ্ধে মূল লক্ষ্য সামরিক উদ্দেশ্য অর্জন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আপডেট সময় : ০৯:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬