ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

তেহরানে ইরানের সামরিক মহাকাশ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক মহাকাশ গবেষণা স্থাপনা বিমান হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই স্থাপনাটি ইরানের উপগ্রহ আক্রমণ সক্ষমতা তৈরির মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, ধ্বংস হওয়া কমপাউন্ডটিতে ইরানের সামরিক মহাকাশ কর্মসূচির বিভিন্ন গোপন প্রকল্প পরিচালিত হচ্ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘চামরান–১’ উপগ্রহ প্রকল্প। এই উপগ্রহটি চলতি বছরের সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপণ করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের এই মহাকাশ সক্ষমতা ইসরায়েলসহ বিশ্বের অন্যান্য দেশের মহাকাশ সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া গত সপ্তাহেও তেহরানে ইরান স্পেস অর্গানাইজেশনের আরেকটি গবেষণা কেন্দ্রে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

তেহরানে ইরানের সামরিক মহাকাশ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের

আপডেট সময় : ০৮:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬