ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে অবস্থান করার খবর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত খবরের বিষয়ে রুশ সরকার অবগত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কুয়েতি সংবাদমাধ্যম আল জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাশিয়ায় নেওয়া হয়েছে।
সোমবার ক্রেমলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘আমরা এ ধরণের একটি বার্তা পেয়েছি, তবে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না।’ উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হন এবং কোমায় চলে যান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উদ্যোগে তাকে একটি সামরিক বিমানে অত্যন্ত গোপনীয়তার সাথে মস্কো পাঠানো হয়। বর্তমানে তিনি পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে তার পায়ে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে কিছু সূত্র দাবি করেছে, আঘাতের তীব্রতার কারণে তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক এবং তার পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে।
রিপোর্টারের নাম 























