ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মার্কিন ও ইসরায়েলি হুমকির মুখে সংহতি জানানোয় পাকিস্তানকে ইরানের ধন্যবাদ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করায় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পাকিস্তানের এই দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং একে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে পাকিস্তান তার কূটনৈতিক তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি আরব সফর করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করেছেন। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন, কুয়েত ও ওমানসহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে চলমান সংকট নিরসনে কথা বলছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, যা ওই অঞ্চলে পাকিস্তানের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দেয়। যদিও বিষয়টি নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি রক্ষণাবেক্ষণ: কুড়িগ্রামের দুই উপজেলায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

মার্কিন ও ইসরায়েলি হুমকির মুখে সংহতি জানানোয় পাকিস্তানকে ইরানের ধন্যবাদ

আপডেট সময় : ০৮:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬