পবিত্র ও মহিমান্বিত লাইলাতুল কদর আজ। সারা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময় এই রজনীতে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করা হলেও ২৬ রমজান দিবাগত রাতে এটি পালনের রেওয়াজ দীর্ঘদিনের। সেই হিসেবে আজ ১৬ মার্চ দিবাগত রাতটিই শবে কদর হিসেবে পালিত হচ্ছে।
ফারসি শব্দ ‘শবে কদর’ অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনী। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই রাতেই মানবজাতির হেদায়েতের আলোকবর্তিকা মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছিল। শবে কদর উপলক্ষে আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এই পবিত্র রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ মোনাজাতের মাধ্যমে গুনাহ মাফ ও রহমত কামনা করেন মুমিনরা। এছাড়া অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করেন। দেশের বিভিন্ন মসজিদে আজ খতমে তারাবিহ সমাপ্ত হবে, যা এই রাতের বিশেষ আমেজে ভিন্ন মাত্রা যোগ করবে।
রিপোর্টারের নাম 
























