ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

আজ পবিত্র লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। সন্ধ্যা থেকে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে পবিত্র রমজান মাসের মহিমান্বিত এই রজনী। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী, শবেকদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। আজ সূর্যাস্তের পর থেকে আগামীকাল ফজরের আগ পর্যন্ত এই রাতের তাৎপর্য ও বরকত বহাল থাকবে।

এই উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের অধিকাংশ মসজিদে বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল, নফল ইবাদত, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় বিভিন্ন ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানিয়েছেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করবেন সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান এবং সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, অন্যান্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের এই রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব লাভ করা যায়। এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়, কারণ এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন।

হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকে যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের রাতেই লাইলাতুল কদর আসে বলে অধিকাংশ আলেমের অভিমত।

বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব অর্জনের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও তওবা-ইস্তেগফারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি উল্লেখ করেন, লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কোরআনুল করিম রমজানের এই রাতেই অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তায়ালা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে তেল আমদানির সিদ্ধান্ত

আজ পবিত্র লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী

আপডেট সময় : ০৬:৫৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬