ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মধুখালীতে ইয়াবাসহ ভুয়া ডিবি পরিচয়ধারী যুবক আটক

ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ এক ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ধারী যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার নওপাড়া বাজারে মাদক বেচাকেনার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাদকসহ ওই ভুয়া ডিবির সদস্যকে গ্রেপ্তার করেন।

এসময় মাদক কারবারি এবং ভুয়া ডিবির কাছ থেকে মোট ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী, সে বিভিন্ন সময়ে নিজেকে ডিবি অফিসার বা সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করত। মধুখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) ফকির তাইজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক কারবারি ও ভুয়া ডিবির পরিচয়ধারী যুবকটির নাম ইদ্রিস আলী (২৫)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

এ ঘটনায় মধুখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ইদ্রিস আলীকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

মধুখালীতে ইয়াবাসহ ভুয়া ডিবি পরিচয়ধারী যুবক আটক

আপডেট সময় : ০৩:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬