মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বিরোধী দলের আন্দোলন সংঘাতের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে বিরোধী দলগুলোর আন্দোলন তাদের অধিকার হলেও তা যেন সংঘাতের দিকে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, বিরোধী দলগুলো যে ভাষায় কথা বলছে, তা কোনোভাবেই কাম্য নয়।

সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সত্য নয়। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেখানে তারা তাদের মতামত জানিয়েছে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশই তারা পালন করবে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির অভ্যন্তরে কোনো গ্রুপিং নেই। বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধী দল। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিয়ে কড়া সতর্কতা

বিরোধী দলের আন্দোলন সংঘাতের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় : ০৩:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬