মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি বন্ধের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল ইরান, ওমানের সঙ্গে মতবিরোধ অস্বীকার

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে কোনো মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি। বরং তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণেই এই গুরুত্বপূর্ণ জলপথ সংকটে পড়েছে।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুটে সমঝোতা করা প্রয়োজন। তবে এটি প্রণালি পুনরায় চালুর জন্য একমাত্র শর্ত নয়।

তিনি আরও বলেন, “হরমুজ প্রণালি খোলার জন্য একটি পথ নির্ধারণ এবং নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা প্রয়োজনীয় শর্ত। কিন্তু এটিই যথেষ্ট শর্ত নয়।”

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দৃঢ়ভাবে বলেন, “ইরান ও ওমানের মধ্যে মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ নেই।” তিনি অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের সামরিক আগ্রাসনের কারণেই হরমুজ প্রণালি সমস্যার মুখে পড়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিয়ে কড়া সতর্কতা

হরমুজ প্রণালি বন্ধের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল ইরান, ওমানের সঙ্গে মতবিরোধ অস্বীকার

আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬