যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৬০০ স্থাপনা পুড়ে গেছে, যার মধ্যে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
সপ্তাহান্তে স্পোকেন ও এর আশেপাশের প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যজুড়ে মোট প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পোকেনসহ কয়েকটি আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণ এখনো জানা যায়নি।
এছাড়াও, আইডাহো ও ওরেগন সীমান্তে আরেকটি বড় দাবানলে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে, যেখানে ৬০০টির বেশি বাড়ি ও ৮০০ অন্যান্য স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। ইউটাহ অঙ্গরাজ্যে একটি দাবানলের বিস্তার সপ্তাহান্তে দ্বিগুণেরও বেশি বেড়ে ১৪৫ বর্গকিলোমিটারে পৌঁছেছে এবং এতে ১০০টির বেশি গবাদি পশু মারা গেছে।
রিপোর্টারের নাম 


















