মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সরিষাবাড়ীতে পৃথক তিন ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক তিনটি ঘটনায় নারী ও শিশুসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে একটি শিশু, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের প্রাণহানি ঘটেছে।

রোববার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার চর-ধানাটা গ্রামে ডোবার পানিতে ডুবে সাখাওয়াত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের অটোচালক সুমন মিয়ার একমাত্র ছেলে। স্থানীয়দের মতে, বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে সাখাওয়াত ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বৈসের চর গ্রামে সাদিয়া সাবরিন বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে শনিবার রাত ১১টায় সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের তথ্যানুযায়ী, পঞ্চপীর বাজারে ফাহাদের দোকানের সামনে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক আকরাম গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আকরাম কুমিল্লা জেলার চাঁদপুর উপজেলার বাসিন্দা। আহত মোটরসাইকেল আরোহী নিরব (২১) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভ্যানযাত্রী আমিনুল ইসলাম (৪৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিউল হক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।’ এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বিতর্কিত ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা: কয়েক বছর আগে উয়েফার আইনি নোটিশ, নথি সংরক্ষণের হুঁশিয়ারি

সরিষাবাড়ীতে পৃথক তিন ঘটনায় নারী-শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট সময় : ১২:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬