মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জুলাই সনদ ইস্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যের মাঝে হট্টগোল, দাবি আদায়ে সরব আহত ও শহীদ পরিবার

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং গণভোটের রায় কার্যকর করার দাবিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের মুখোমুখি হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা। রোববার বিকেলে রাজধানীর বিরাম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জুলাই রেজুলেশন অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে মাহদী আমিন বক্তব্য দিতে ওঠার মিনিট তিনেক পরেই জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা একযোগে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দিতে শুরু করেন এবং দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় বেশ কিছুসময় ধরে হট্টগোল চলতে থাকে। আয়োজকরা পরিবেশ শান্ত করার প্রাণপণ চেষ্টা করেন। এক পর্যায়ে উপস্থাপক দীপ্তি চৌধুরী মঞ্চে গিয়ে উপস্থিত সবাইকে শান্ত করার চেষ্টা করেন। এতেও শান্ত না হওয়ায় মাহদী আমিন বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যেতে চাইলে উপস্থিত বিক্ষুব্ধরা তার পথরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে তিনি পুনরায় মঞ্চে উঠে জুলাই সনদের বিষয়ে বক্তব্য দেন।

মাহদী আমিন উপস্থিতদের আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। মেধার যথাযথ মূল্যায়ন ও বৈষম্যহীন একটি সত্যিকার সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকেই আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি—কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন, অনেকে এখনও চিকিৎসাধীন। তাদের এবং শহীদ পরিবারের পাশে সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতা নিয়ে দাঁড়ানোর এবং দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেমোক্র্যাটদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা: নতুন নেতৃত্বের আভাস

জুলাই সনদ ইস্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যের মাঝে হট্টগোল, দাবি আদায়ে সরব আহত ও শহীদ পরিবার

আপডেট সময় : ১০:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬