মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

হাইমচর প্রেস ক্লাবের নেতৃত্বে মহসিন ও জাহিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাইমচর প্রেসক্লাব নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মো. মহসিন মিয়া সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং এর পরপরই ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে কলম প্রতীকের প্রার্থী মহসিন মিয়া ১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম ফজলুর রহমান ১২ ভোট পেয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীকের জাহিদুল ইসলাম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান আল মামুন পেয়েছেন ১৪ ভোট। মোট ৪৭ জন ভোটারের মধ্যে ৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ শীঘ্রই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিয়ে কড়া সতর্কতা

হাইমচর প্রেস ক্লাবের নেতৃত্বে মহসিন ও জাহিদ

আপডেট সময় : ০৬:০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬