মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

শহীদ রাহুলের পরিবার: হত্যাকারীদের বিচার ও কর্মসংস্থানের দাবি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলাম রাহুলের পরিবার এখন শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দিনাজপুরের এই তরুণ শহীদ হওয়ার পর তার পরিবার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। রাহুলের বাবা মো. মুসলেম উদ্দিন আক্ষেপ করে বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আমি কেবল মৃত্যুর আগে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চাই।”

পরিবারটি জানায়, আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট রাহুলের মৃত্যু হয়। রাহুলের বড় ভাই মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি হতাশ। এছাড়া আর্থিক অনটনের কারণে বৃদ্ধ বাবা তার বড় ছেলের জন্য সরকারের কাছে একটি কর্মসংস্থানের আবেদন জানিয়েছেন। রাহুলের মৃত্যুতে দিশেহারা পরিবারটি বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

শহীদ রাহুলের পরিবার: হত্যাকারীদের বিচার ও কর্মসংস্থানের দাবি

আপডেট সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬