ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রথম একমঞ্চে দুই রক লেজেন্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’।

এই প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের জেমস (নগর বাউল) এবং পাকিস্তানের আলি আজমত (জুনুন)। দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এবং প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।

অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ‘ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।’

তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান।

টিকিট এখনও পাওয়া যাচ্ছে অনলাইনে: www.getsetrock.com

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

প্রথম একমঞ্চে দুই রক লেজেন্ড

আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫