ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সব ম্যাচ সম্প্রচার করবে আইস্ক্রিন, বিশেষ আয়োজন নিয়ে আসছে চ্যানেল আই

চ্যানেল আই এবং এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইস্ক্রিন। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের খেলা উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।

শুধু ম্যাচ সম্প্রচারই নয়, দর্শকদের জন্য থাকছে নানা ব্যতিক্রমী অনুষ্ঠান ও বিশেষ আয়োজন। বিশ্বকাপকে ঘিরে চ্যানেল আইয়ের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘আই স্ট্রাইকার’। এসএমসি’র ‘মনি বিস্কুট’-এর পৃষ্ঠপোষকতায় নির্মিত এই অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিরা ফুটবল স্ট্রাইকের মাধ্যমে গোল করার চ্যালেঞ্জে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল নিয়ে তাঁদের আবেগ, অনুভূতি এবং প্রিয় দল সম্পর্কে কথা বলবেন। এই আয়োজনের জন্য চ্যানেল আইয়ের প্রধান প্রবেশপথে বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়ামের আদলে একটি সুসজ্জিত মিনি ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে, যেখানে রয়েছে একটি মিনি গোলপোস্টও। বিশ্বকাপের উন্মাদনাকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি এই মিনি মাঠের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু, তারকা ফুটবলার আবদুল গাফফার, মমিনুল ইসলাম ও বিপ্লব ভট্টাচার্য। অতিথিরা আনুষ্ঠানিকভাবে মাঠটির উদ্বোধন করেন। এছাড়া বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে একটি বিশেষ থিম সং।

প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ঢাকা ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘কিক অফ’। বিশ্বকাপ চলাকালে আরও থাকছে ম্যাচ রিভিউ, ফুটবলারদের অংশগ্রহণে বিশেষ টকশো এবং গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে বিশেষ প্রতিবেদন। চ্যানেল আইয়ের হয়ে এবারের বিশ্বকাপ কভার করবেন দেশের খ্যাতিমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। তিনি প্রতিটি ভেন্যু থেকে ম্যাচের আগে ও পরে খেলার বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর সব ম্যাচ সম্প্রচার করবে আইস্ক্রিন, বিশেষ আয়োজন নিয়ে আসছে চ্যানেল আই

আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬