ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

হরমুজ প্রণালি দখলের ‘চিন্তাভাবনা’ করছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিতি দিয়েছে।

তবে দশ দিন আগে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

ট্রাম্প সিবিএস নিউজকে আরও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত থাকলেও হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং সেখানে ‘অনেক কিছুই’ করা সম্ভব।

ইরান এখনো প্রণালিটি বন্ধ না করলেও হুমকি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের কোনো তেলের ট্যাংকার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে হামলা চালানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

হরমুজ প্রণালি দখলের ‘চিন্তাভাবনা’ করছে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১২:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬