ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘গ্যাস দিন, না হয় বিল নেওয়া বন্ধ করুন’, সংসদে ক্ষোভ প্রকাশ জামায়াত এমপির

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন গ্যাস সংকটের তীব্র সমালোচনা করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে না পারলে বিল নেওয়া বন্ধ করতে হবে। নিজ নির্বাচনী এলাকায় গ্যাস লাইনের উপস্থিতি সত্ত্বেও গ্যাস না পাওয়ায় সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তিনি সংসদে তুলে ধরেন। বিশেষ করে গৃহিণীদের রান্নায় অবর্ণনীয় কষ্টের কথা উল্লেখ করে তিনি সিটি কর্পোরেশনের সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন।

একই অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জেলা প্রশাসককে (ডিসি) সরিয়ে দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। এ সময় তিনি স্কুল ফিডিং প্রোগ্রামের ডিম, রুটি ও কলা কেনায় প্রতি সপ্তাহে বিশাল অঙ্কের লুটপাট এবং খাল খনন প্রকল্পে অনিয়মের চিত্র তুলে ধরেন। দুর্নীতির ব্যাপকতা বোঝাতে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে ক্যালকুলেটরে মেপে নির্দিষ্ট হারে ঘুষ গ্রহণের সংস্কৃতি তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

‘গ্যাস দিন, না হয় বিল নেওয়া বন্ধ করুন’, সংসদে ক্ষোভ প্রকাশ জামায়াত এমপির

আপডেট সময় : ০৯:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬