ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনী তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলারের ১৪২-এর ৫এস ও ৬এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে ছয়জন পুরুষ ও একজন নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল বিএসএফ। বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিজিবি সদস্যরা এবং কড়া প্রতিবাদ জানান। এ সময় সীমান্ত সংলগ্ন গ্রামবাসীও বিজিবির সঙ্গে একাত্ম হয়ে সীমান্তে অবস্থান নিলে বিএসএফ পিছু হটে এবং ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির ত্বরিত পদক্ষেপ এবং সাধারণ মানুষের সাহসিকতার কারণেই অনুপ্রবেশের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

আপডেট সময় : ১২:৫১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬