ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি এমপির

কুমিল্লার কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে হামলার ঘটনায় এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদের মায়ের সঙ্গে দেখা করে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “মাদক ব্যবসায়ীরা থাকবে, আর একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপরও আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব, এটা ঠিক না। আমরা সবাই তাদের কাছে স্যারেন্ডার করে চলে যাই, আর না হয় কিছু একটা করি। বিজয়পুরে যা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। মানুষের কাছে ক্ষমা চেয়ে (ক্ষমতা) ছেড়ে দেওয়া উচিত নয়। এই পরিবারের কাছে আমরা কী জবাব দেব?” তিনি আরও জানান, মাদক কারবারীদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলবেন এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে তিনি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সাথে কথা বলেছেন এবং দ্রুত ফলাফল দেখতে চেয়েছেন।

এ সময় সংসদ সদস্য আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সাথে কথা বলেন, তার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। ইথানের মা জানান, অপু ও সাব্বির নামের দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। ঘটনার দিন তার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলেন। টিফিন দেওয়ার পর বাসায় ফেরার সময় তার ছেলের পিঠে গুলি লাগে। তিনি তার একমাত্র ছেলের জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহম্মেদ প্রেম (১২) সহ অন্তত পাঁচজন আহত হন। কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইথানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি এমপির

আপডেট সময় : ১১:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬