জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঋণখেলাপিদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ঋণখেলাপিদের সঙ্গে সংসদ শেয়ার করতে হওয়া অত্যন্ত লজ্জার বিষয়। গত ১৭ বছর ধরে ব্যাংকগুলোর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হলেও তা উদ্ধারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা দেখা যাচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠীর সদস্যদের দেশে ফেরা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ধীরগতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অগ্রগতি কতটুকু এবং এর পেছনে কোনো গোপন সমঝোতা রয়েছে কি না। জনগণের সম্পদ দখলকারী ও অর্থ পাচারকারীদের খুঁটির জোর কোথায়, তা দেশবাসীর সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, যারা বিগত সময়ে গুম-খুনের মতো ঘটনার বৈধতা দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। প্রতিশোধপরায়ণ না হয়ে সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, তাদের বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া সরকারি দলের কিছু সদস্যের বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠীর উপদেষ্টা হিসেবে কাজ করা নিয়েও তিনি সমালোচনা করেন।
রিপোর্টারের নাম 























