ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশে হৃদরোগে আক্রান্ত ১ কোটির বেশি মানুষ, প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শতাধিক

বাংলাদেশে হৃদরোগ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২ লাখ ৬২ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে প্রায় ১০ লাখ মানুষ এই তালিকায় যুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্বেগজনক তথ্য জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রতিদিন গড়ে শতাধিক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। এই পরিস্থিতি মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে হৃদরোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, ধূমপান বর্জন এবং খাদ্যাভ্যাসে সচেতনতা এই ঝুঁকি অনেকাংশে কমাতে পারে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাভাবে যাতে কোনো হৃদরোগীর চিকিৎসা বন্ধ না হয়, সে লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। গত এক বছরে জটিল রোগীদের জন্য প্রায় ৩০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আগামীতে এই বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের শহীদ ও গুম হওয়াদের স্বজনদের এমপির কার্যালয়ে চাকরির প্রস্তাব

দেশে হৃদরোগে আক্রান্ত ১ কোটির বেশি মানুষ, প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শতাধিক

আপডেট সময় : ০৯:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬