ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

গাজীপুরের টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় মো. সিয়াম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার রফিক মিয়ার ছেলে এবং তিনি টঙ্গীর ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। চেরাগআলী এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো- ঢ ১২-০০৬৯) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক লরিটি আটক করতে সক্ষম হন।

স্থানীয়রা দ্রুত সিয়ামকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়দের সহায়তায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১১:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬