ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শিক্ষার্থী শূন্যতায় ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি স্থগিত, বাতিল হতে পারে পাঠদান অনুমোদন

শিক্ষার্থী ভর্তিতে দীর্ঘদিনের ব্যর্থতার কারণে দেশের ৬২১টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে, বিধি মোতাবেক এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ও পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, স্থগিত হওয়া ৬২১টি প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠান রয়েছে।

আদেশে বলা হয়েছে, যেসব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেগুলোতে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সব ধরনের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি, এসব প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না, তার যৌক্তিক ব্যাখ্যা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

কারিগরি বোর্ড জানিয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪’ এর শর্ত পূরণে ব্যর্থতার কারণেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমতি প্রদানকালে আরোপিত অন্যান্য শর্তাবলী পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।

এদিকে, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়সসীমা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির ন্যূনতম বয়স ১৩ বছর থেকে কমিয়ে ১২ বছর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের মূল রেজিস্ট্রেশন কার্যক্রমের বিজ্ঞপ্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ বছর নির্ধারণ করা হয়েছিল, যা এখন সংশোধন করে ১২ বছর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শিক্ষার্থী শূন্যতায় ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি স্থগিত, বাতিল হতে পারে পাঠদান অনুমোদন

আপডেট সময় : ১১:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬