ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।’

ট্রাম্প দাবি করেন, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিমান বাহিনীও অকার্যকর। তিনি আরও বলেন, ‘তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।’ ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে এবং ‘যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে’।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে কোনো বার্তা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, তার জন্য তার কোনো বার্তা নেই। প্রসঙ্গত, এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল যে, ইরানের সঙ্গে এই যুদ্ধ এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। বর্তমানে যুদ্ধের দশম দিন চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট: দাম না বাড়লেও সরবরাহ কম

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে: ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ

আপডেট সময় : ০৪:১৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬