ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কামাল খারাজি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন, যার লক্ষ্য হবে দেশগুলোকে চাপে ফেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে আসতে বাধ্য করা।
তেহরানে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি জানান, তিনি আপাতত কূটনৈতিক সমাধানের কোনো সম্ভাবনা দেখছেন না। তার মতে, এই সংঘাতের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব। এই মন্তব্যটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের দশম দিনে এসে দেশটির সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয়। খারাজি আরও বলেন, ট্রাম্প অন্যদের সঙ্গে প্রতারণা করছেন এবং প্রতিশ্রুতি রক্ষা করছেন না, তাই কূটনীতির আর কোনো সুযোগ তিনি দেখছেন না।
রিপোর্টারের নাম 



















