ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফরাসি আমন্ত্রণ পেলেন পূজা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। 

এই উপলক্ষে আগামী ১৩ নভেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস-এর ওপর উচ্চতর প্রশিক্ষণ নেবেন পূজা, সেই সাথে ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচের ওপর সেশন পরিচালনা করবেন। এছাড়াও জিয়ান লরিনজেট অব জ্যাজ ড্যান্স কোম্পানির সাথে নভেম্বরে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিতব্য ‘২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে’ অংশগ্রহণ করবেন পূজা সেনগুপ্ত। 

এমনটাই জানিয়েছেন তুরঙ্গমী’র যুগ্ম প্রচার সম্পাদক জয়তী রায়।

পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা একজন গবেষক। তিনি বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন। পূজা সেনগুপ্ত ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯  ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন, ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি এবং রাশিয়ায় হারজেন স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া  ও ভারতের একাধিক জার্নালে তার নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

ফরাসি আমন্ত্রণ পেলেন পূজা

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫