ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সিটির দুপটে জয়, বার্সাকে রুখে দিয়েছে ব্রুগা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদে পেপ গার্দিওলার দল ৪-১ ব্যবধানে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে।

দারুণ ছন্দে ফিরে আসা ফিল ফোডেন করেছেন জোড়া গোল (২২ ও ৫৭ মিনিট)। বাকি দুটি করেছেন আর্লিং হাল্যান্ড (২৯ মিনিট) ও রায়ান শেরকি (৯০+১ মিনিট)। ডর্টমুন্ডের একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের ৭২ মিনিটে। সেটা করেছেন ভ্যালডেমার অ্যান্টন। 

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজেয় থাকার রেকর্ড আরও দীর্ঘায়িত করেছে সিটি। 

চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সিটি উঠেছে চতুর্থ স্থানে। শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের ১২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান।

রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগার মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৩-৩ ড্র করেছে বার্সেলোনা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে পয়েন্ট বাঁচায় তারা। আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিক বিলবাও ২-০ গোলে নিউক্যাসলের কাছে হেরেছে।

দুটি ইতালিয়ান দল ইন্টার মিলান ও আতালান্তা টানটান ম্যাচে ২-১ ও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বায়ার লেভারকুসেন বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অন্যদিকে, চেলসি আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

সিটির দুপটে জয়, বার্সাকে রুখে দিয়েছে ব্রুগা

আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫