ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপ: ‘হেক্সা’ জয়ে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ও সময়সূচী

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল ২৪ বছরের খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপেই ব্রাজিল তাদের ২৪ বছরের শিরোপা খরা কাটিয়েছিল। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে?

বিশ্বকাপের ফিক্সচার অনুযায়ী, ব্রাজিল গ্রুপ ‘সি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। ব্রাজিলের জন্য একটি স্বস্তির বিষয় হলো, তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

ব্রাজিলের গ্রুপ পর্বের সময়সূচী নিম্নরূপ:

প্রথম ম্যাচ: প্রতিপক্ষ মরক্কো, ভেন্যু নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, সময় ভোর চারটা (বাংলাদেশ সময়)।

দ্বিতীয় ম্যাচ: প্রতিপক্ষ হাইতি, ভেন্যু ফিলাডেলফিয়া স্টেডিয়াম, সময় সকাল ৬:৩০ (বাংলাদেশ সময়)।

তৃতীয় ম্যাচ: প্রতিপক্ষ স্কটল্যান্ড, ভেন্যু মায়ামি স্টেডিয়াম, সময় ভোর চারটা (বাংলাদেশ সময়)।

এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উন্নীত হবে। এছাড়াও, ১২টি গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

ব্রাজিল যদি গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়, তবে তাদের দ্বিতীয় রাউন্ডের খেলাটি টুর্নামেন্টের ৭৬তম ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দল। এই গ্রুপে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া রয়েছে। যদি ডাচরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে জাপান বা সুইডেনের। ম্যাচটি জিতলে ব্রাজিল রাউন্ড অফ সিক্সটিনে উন্নীত হবে। এই খেলাটি ৩০ জুন, ২০২৬ (সকাল ৭টা, বাংলাদেশ সময়) হিউস্টন স্টেডিয়াম, টেক্সাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় রাউন্ডের (ম্যাচ ৯১) সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘ই’ বা গ্রুপ ‘আই’-এর রানার্স-আপদের মধ্যকার জয়ী দল। এক্ষেত্রে ব্রাজিলের সামনে জার্মানি, সেনেগাল কিংবা স্পেন (যদি তারা গ্রুপে অঘটন ঘটিয়ে রানার্স-আপ হয়) এর মতো দলগুলো পড়তে পারে। এই খেলাটি ৬ জুলাই, ২০২৬ (রাত ২টা, বাংলাদেশ সময়) নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

২০২৬ বিশ্বকাপ: ‘হেক্সা’ জয়ে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ও সময়সূচী

আপডেট সময় : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬