ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘দম’ সিনেমার শ্বাসরুদ্ধকর ফার্স্ট লুক প্রকাশ: আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর ভিন্ন ভিন্ন রূপে উত্তেজনা

পাহাড়ঘেরা শান্ত প্রকৃতির মাঝে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি দিয়ে শুরু হওয়া ‘দম’ সিনেমার ফার্স্ট লুক দর্শকদের মধ্যে এক অজানা আতঙ্ক ও রহস্যের জন্ম দিয়েছে। সুর্যোদয়ের কোমল আলো যখন প্রকৃতিকে জাগিয়ে তুলছে, ঠিক তখনই দৃশ্যপটে আসা সেই মানুষটির শান্ত পরিবেশ মুহূর্তেই বদলে যেতে থাকে অদৃশ্য বিপদের আভাসে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসা নানা বিপদ, আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি এবং বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত – এই সবকিছুই ফুটে উঠেছে ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত ‘দম’ সিনেমার শ্বাসরুদ্ধকর ফার্স্ট লুকে।

গত ৮ মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ৫৪ সেকেন্ডের এই ফার্স্ট লুকটিতে প্রধান তিন অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরীর নতুন লুক স্পষ্ট হয়েছে। বিভিন্ন দৃশ্যের সাথে মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মনে তৈরি করেছে গভীর কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফার্স্ট লুকটি ব্যাপক প্রশংসিত হচ্ছে।

পুরো টিজার জুড়েই আফরান নিশোকে দেখা গেছে ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন এবং ভীত এক চরিত্রে। পূজা চেরীর চোখে-মুখে ফুটে উঠেছে অনিশ্চয়তা ও আতঙ্ক। অন্যদিকে, চঞ্চল চৌধুরীকে দেখা গেছে আতঙ্কিত এবং বিস্মিত রূপে। সব মিলিয়ে, ফার্স্ট লুকটি এক ধরনের উৎকণ্ঠা তৈরি করেছে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে – কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ?

এই টিজারের একমাত্র সংলাপটি একদম শেষে আফরান নিশোর কণ্ঠে শোনা যায়। তিনি বলেন, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। এই ছোট্ট সংলাপটি শুধু ফার্স্ট লুককেই নয়, পুরো ‘দম’ সিনেমাটিকেও এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে বলে মনে করছেন দর্শক ও ভক্তরা।

‘দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘দম একটি সারভাইভাল স্টোরি, একটি ইমোশনাল গল্প। এমন একটি সিনেমা বানাতেও অনেক সাহসের প্রয়োজন, যা আমাদের টিম সাফল্যের সাথে করেছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লেগেছে জেনে আমরাও আনন্দিত। আশা করছি, সিনেমাটিও সবার ভালো লাগবে।’

অভিনেত্রী পূজা চেরী এই সিনেমায় রানি চরিত্রে অভিনয় করেছেন। তার মতে, চরিত্রটি অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। পূজা বলেন, ‘টিজারে রানি চরিত্রটির একটি ঝলক দেখা গেছে। এর মধ্যে দৃঢ়তা অন্যতম। নূর চরিত্রের উপর রানি চরিত্রের প্রভাব কতখানি, তা জানতে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। রানি চরিত্রটি সিনেমার গল্পে রানির মতোই বিরাজ করবে।’

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

‘দম’ সিনেমার শ্বাসরুদ্ধকর ফার্স্ট লুক প্রকাশ: আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর ভিন্ন ভিন্ন রূপে উত্তেজনা

আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬