ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন চিত্রনায়িকা বুবলী

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ অনুষ্ঠানে তিনি জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল-এর সাথে একটি গান গেয়েছেন। পেশাদার সংগীতশিল্পী না হয়েও বুবলী ইমরানের সাথে চমৎকারভাবে গানটি গেয়েছেন, যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি গান গাওয়ার এই নতুন প্রয়াস বুবলীর গায়িকা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। ‘ইত্যাদি’ অনুষ্ঠানে এর আগেও অনেক তারকা শিল্পী না হয়েও গান গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে ‘ইত্যাদি’র সেটে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়। ফাগুন অডিও ভিশন আশা প্রকাশ করেছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং বুবলী ও ইমরানের শ্রুতিমধুর গায়কি এটিকে একটি দর্শকপ্রিয় গানে পরিণত করবে। ঈদের পরদিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, যা রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন চিত্রনায়িকা বুবলী

আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬