ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তেহরানে ইসরাইলি হামলায় তেলের ট্যাংকারে আগুন, অ্যাসিড বৃষ্টির আশঙ্কা

ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানের জ্বালানি মজুত ট্যাংকে লাগা আগুন প্রায় দশ ঘণ্টা পরও অব্যাহত রয়েছে বলে বিবিসি ফার্সি বিভাগ জানিয়েছে। ভোরের আলো ফোটার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং তেহরানের বিস্তীর্ণ এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা নাগরিকদের খোলা জায়গায় না যাওয়ার এবং যথাসম্ভব বাড়ির ভেতরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে।

এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট আগুনের কারণে সম্ভাব্য অ্যাসিড বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এর ফলে বৃষ্টি হলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং অ্যাসিডিক বৈশিষ্ট্য ধারণ করতে পারে।

রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, এমন বৃষ্টির সংস্পর্শে এলে ত্বকে রাসায়নিক প্রতিক্রিয়া বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের মারাত্মক ক্ষতিও হতে পারে। সংস্থাটি নাগরিকদের সতর্ক করে আরও বলেছে, যদি এই বৃষ্টি ত্বকে লাগে, তবে সেই স্থান ঘষা যাবে না। বরং ঠান্ডা পানির নিচে ধরে ধুয়ে ফেলতে হবে। এছাড়া, এ ধরনের বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় দ্রুত বদলে ফেলে একটি বন্ধ ব্যাগে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

তেহরানে ইসরাইলি হামলায় তেলের ট্যাংকারে আগুন, অ্যাসিড বৃষ্টির আশঙ্কা

আপডেট সময় : ০৫:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬