ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটির সরকার। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, মানুষের জীবন রক্ষা করাই এখন তাদের প্রধান লক্ষ্য। দুর্যোগ মোকাবিলায় মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ডোমিনিকান রিপাবলিক ও এল সালভাদরসহ বিভিন্ন দেশ থেকে দ্রুতই উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছাবে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাসের উত্তরের লা গুয়াইরা রাজ্য। সেখানে অসংখ্য ভবন ধসে পড়ায় এলাকাটিকে ‘দুর্যোগপূর্ণ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জরুরি সেবা ছাড়া সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই দুর্যোগে ৩২ জনের মৃত্যু এবং ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তবে উদ্ধারকাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে এর সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 

























